ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির মামলায় ছাত্রলীগ নেতা সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি.এম. তারিকুল কবীরের আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জানান, সিয়ামের চার বছরের দণ্ডের সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন বুধবার নির্ধারণ করা হয়। মামলার সাক্ষ্য গ্রহণ ১৩ সেপ্টেম্বর শেষ হয়, যেখানে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আত্মপক্ষ শুনানিতে ২৪ সেপ্টেম্বর সিয়াম নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার চান।

মামলার প্রেক্ষাপটে, গত ১৭ জুন আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলা করেন, যেখানে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত শেষে ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন জাকির হোসেন। তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভায়াগ্রা ও নিষিদ্ধ প্রসাধনসহ সোয়া কোটি টাকার পণ্য জব্দ

দুর্নীতির মামলায় ছাত্রলীগ নেতা সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আপলোড সময় : ১২:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬