ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাছের অভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে: এমপি নিলোফার চৌধুরী মনি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বিএনপির স্বনির্ভরতা বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, বাংলাদেশে গাছের অভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামালপুর শহরের বাঘেরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তিন শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিলোফার চৌধুরী মনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার বৃক্ষরোপণ না করে গাছ কেটে সাবাড় করেছে। তিনি বলেন, গাছের অভাবে দেশের মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে, যা পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে।

তিনি আরও বলেন, গাছের গুরুত্ব অপরিসীম এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিলোফার চৌধুরী মনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের বৃক্ষরোপণে উৎসাহিত করে তিনি বলেন, প্রত্যেকে যদি দুটি করে গাছ লাগায়, তবে দেশে সবুজায়নের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা সম্ভব। জামালপুর জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খানের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, পরিবেশ সংরক্ষণে মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিন শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত ছাড়ার নির্দেশ চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান

গাছের অভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে: এমপি নিলোফার চৌধুরী মনি

আপলোড সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬