ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে নিখোঁজ হওয়া সাফুয়ান (আড়াই বছর) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসদরের কাণ্ঠালিয়া এলাকা সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে।

শিশু সাফুয়ান কাণ্ঠালিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সবার অগোচরে শিশুটি নদীর পাড়ে চলে যায় এবং একপর্যায়ে পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় নদীর অপর প্রান্ত থেকে কয়েকজন নারী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলেও তাৎক্ষণিকভাবে আশপাশে কাউকে পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে দ্রুত টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৩ সদস্যের একটি ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে বেলা ১১টা থেকে নদীতে অভিযান শুরু করে। উদ্ধার অভিযানকালে বেলা ৩টা ৪০ মিনিটের দিকে মাঝ নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ইসমাইল হোসেন বার্তা বাজারকে জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের ৩ ডুবুরিসহ ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। শিশুটিকে দুপুরে উদ্ধারের পর তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত ছাড়ার নির্দেশ চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান

মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৪:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬