দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, এই ষড়যন্ত্রের পেছনে দেশের অভ্যন্তরীণ একটি পক্ষের মদদ রয়েছে।
১২ অক্টোবর, সোমবার, প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহর স্মরণ সভায় রিজভী এই অভিযোগ করেন। তিনি বলেন, পূজা উপলক্ষে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রিজভী আরও বলেন, বিএনপি লুটপাটের রাজনীতির পুনরাবৃত্তি করতে চায় না এবং সংকটের মধ্যেও জনগণকে স্বস্তি দিতে সরকার কাজ করছে।
তিনি উল্লেখ করেন, বিএনপি রাজনীতি টাকার জন্য করছে না এবং এমপিদের জনগণের ভালো-মন্দ দেখতে হবে। সারের ডিলার বা ঠিকাদারি করার জন্য কেউ রাজনীতি করবেন না বলেও মন্তব্য করেন তিনি।
অনলাইন ডেক্স 
























