ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই: রিজভী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১২:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের জাল বুনে কোনো লাভ নেই। তিনি দাবি করেছেন, দেশের জনগণ কোনো ফ্যাসিবাদের ষড়যন্ত্রে আর কখনো পা দেবে না।

বুধবার সকালে ফরিদপুর-৪ আসনে সাংগঠনিক সফরকালে ভাঙ্গা উপজেলায় স্থানীয় যুবদল নেতা মেহেদী পারভেজ চন্দনের বাসভবনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

যাত্রা বিরতিকালে রিজভীর সঙ্গে ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা এবং সিনিয়র সহসভাপতি ওবায়দুল আলম সম্রাটসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল জানান, ভাঙ্গায় যাত্রা বিরতি শেষে রিজভী ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে চরভদ্রাসন উপজেলা বিএনপির নেতা প্রবাসী আলমগীর কবিরের নেতৃত্বে আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই: রিজভী

আপলোড সময় : ০১:১২:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬