রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে ওই এলাকায় যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
অনলাইন ডেক্স 























