ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রম। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি ট্যাব (Tab) ব্যবহার করে অনলাইনে তথ্য সাবমিট করার মাধ্যমে আকলিমা বেগমের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেনের সঞ্চালনায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন সিকদার, পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদসহ অন্যান্য বক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা প্রকৃত ও অসহায় মানুষের কাছে আরও স্বচ্ছতার সাথে পৌঁছানো সম্ভব হবে। মির্জাপুর উপজেলায় এই কর্মসূচির সূচনা হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

মির্জাপুরে ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপলোড সময় : ০৩:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬