ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে চাঁদা দাবি করে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, যুবক গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে এক লাখ টাকা চাঁদা দাবি করে আগুন দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে মো. জুয়েল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই জানায়, গ্রেফতারের পর জুয়েল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ৬ অক্টোবর বিকালে মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিলটন হোসেনের মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মার্কেটে আগুন ধরিয়ে দেওয়ার এবং তাকে খুন-জখম করার হুমকি দেওয়া হয়।

মিলটন হোসেন বাদী হয়ে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় ৬ অক্টোবর মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩৮৫, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পিবিআই গাজীপুর জেলা তদন্ত শুরু করে এবং ১২ অক্টোবর রাতে দিঘীরচালা এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করে।

জানা গেছে, জুয়েল জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার বাসিন্দা। তিনি প্রায় সাড়ে পাঁচ বছর ধরে গার্মেন্টস কারখানায় চাকরি করছিলেন এবং অনলাইন ক্যাসিনো ও জুয়ায় আসক্ত হয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ নেন। ঋণের টাকা পরিশোধের জন্য তিনি মার্কেট কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করেন।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, বাদী প্রথমে ভয়ে বিকাশের মাধ্যমে তিন হাজার টাকা দেন। পরে আরও দুই হাজার টাকা দেওয়া হয়। সোমবার ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল, তবে এর আগেই জুয়েল গ্রেফতার হন। পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, মার্কেট ও জনসমাগমস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

গাজীপুরে চাঁদা দাবি করে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬