ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

সৌদি আরবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় বেসামরিক অবকাঠামো ও ওমরাহযাত্রীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা। পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নিজেদের নিরাপত্তার অংশ হিসেবে দেখে।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসলামাবাদের ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইউসুফ। ওই সংবাদ সম্মেলনে পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দলের নেতা ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি মিলিশিয়াদের সৌদি আরবের বেসামরিক স্থাপনা ও তেল অবকাঠামোয় একাধিক হামলার পরিপ্রেক্ষিতে ইউসুফ বক্তব্য রাখেন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও ১১ জন আহত হন।

আরব নিউজকে ইউসুফ বলেন, পাকিস্তান সৌদি আরবের পাশে রয়েছে এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নিজেদের নিরাপত্তা থেকে আলাদা করে দেখে না। তিনি উল্লেখ করেন, মুসলমানদের শক্তি দুর্বল করার উদ্দেশ্যে হামলা কোনো মুসলমানই সহ্য করতে পারেন না।

মন্ত্রী আরও জানান, পাকিস্তান সৌদি আরবকে সহায়তা করতে বাস্তব পদক্ষেপ নিচ্ছে এবং পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপির বিরুদ্ধে জামায়াতের কাছে আসন বিক্রির অভিযোগ

সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী

আপলোড সময় : ১২:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬