ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিসহ ভারতের একাধিক শহরে আন্দোলন চলছে। পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, এই আন্দোলনের পেছনে বাংলাদেশের ইশারা রয়েছে।
সোমবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। পুজো উদ্বোধনের পর মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে দিলীপ ঘোষ চাঁদার জুলুম ও তোলাবাজি নিয়ে উদ্যোক্তাদের সতর্ক করেন।
দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দিল্লির আন্দোলন দেখে বোঝা যাচ্ছে, ওই আন্দোলনের নেপথ্যে কারা রয়েছেন। তিনি দাবি করেন, বাংলাদেশের কয়েকজন মন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে অনেক কিছু বোঝা যাচ্ছে।
তিনি আরও বলেন, বিরোধীদের এখন কোনও কাজ নেই, তাই তারা পুজোর সময় ধর্না দিচ্ছেন। তিনি উল্লেখ করেন, বিদেশ থেকে যারা এদেশকে অস্থির করার চেষ্টা করছেন, তাদের অঙ্গুলিহেলনে সব কিছু হচ্ছে।
কলকাতায় সিজেপির আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যে সব দলগুলি উঠে যাচ্ছে, তাদের কাছে আর কোনও প্ল্যাটফর্ম নেই। তাই তারা আরশোলারদের ডানা ধরে ঝুলে থাকার চেষ্টা করছে।
অনলাইন ডেক্স 























