যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সৌদি আরবকে সহায়তা করতে অনুরোধ করতে পারেন। এ মন্তব্যটি তিনি সোমবার (১২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করেছেন।
ট্রাম্প বলেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে ‘বেশ খারাপ আচরণ’ করছে। এ পরিস্থিতিতে তিনি এরদোয়ানকে সংঘাতে হস্তক্ষেপ করে সৌদি আরবের স্বার্থে সহায়তা করার জন্য অনুরোধ জানাতে পারেন।
তিনি আরও জানান, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মক্কা চুক্তির আওতায় তুরস্ক ইতিমধ্যে সৌদি আরবকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্প বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হুথিদের বিরুদ্ধে চলমান সংঘাত নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার প্রস্তাব দিয়েছিলেন। তবে যুবরাজ সালমান সেই প্রস্তাবে রাজি হননি বলে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নেতানিয়াহু সৌদি আরবকে সহায়তার প্রস্তাব দেন, যা দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য ছিল। তবে সৌদি যুবরাজের আশঙ্কা ছিল যে, ইসরায়েলের সহায়তা গ্রহণ করলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে পারে।
অনলাইন ডেক্স 























