ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের মন্ত্রীর অভিযোগ, আন্দোলনের পেছনে রয়েছে বাংলাদেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে চলমান আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধনে গিয়ে তিনি এ অভিযোগ করেন। দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যাবে কারা এই আন্দোলনের পেছনে রয়েছেন এবং তাদের উদ্দেশ্য কী।

তিনি আরও অভিযোগ করেন, বিদেশ থেকে যারা ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের ইঙ্গিতেই আন্দোলনকারীরা এসব করছেন। আন্দোলনে বিদেশি অর্থায়নের অভিযোগ তুলে তিনি বলেন, বিদেশ থেকে প্রচুর অর্থ আসছে।

দিলীপ ঘোষ জানান, এই অর্থ নিয়ন্ত্রণের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার সংসদে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) বিল আনছে। তিনি বলেন, বিলটি আটকে দিতেই এ ধরনের আন্দোলন চলছে।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিরোধীদের হাতে এখন তেমন কোনো কাজ নেই এবং তারা অন্য দলের আন্দোলনকে অবলম্বন করে টিকে থাকার চেষ্টা করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে চরমোনাই পীরের অভ্যর্থনা জানালেন দারুল উলুম নেতারা

পশ্চিমবঙ্গের মন্ত্রীর অভিযোগ, আন্দোলনের পেছনে রয়েছে বাংলাদেশ

আপলোড সময় : ১২:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬