ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মসজিদের ইমামের বিরুদ্ধে অন্যের স্ত্রীর সঙ্গে বসবাসের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

বরিশালের বাকেরগঞ্জে অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় সাত মাস ধরে বসবাসের অভিযোগ উঠেছে এক মসজিদের ইমামের বিরুদ্ধে। স্থানীয় লোকজন ও ওই ইমামের প্রথম স্ত্রীর স্বজনরা তাকে ওই নারীর সঙ্গে আটক করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমামের নাম আব্দুল্লাহ তুহিন। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আব্দুল কাশেমের ছেলে। তুহিন বাংলাবাজার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তুহিনের সঙ্গে পাশের গ্রামের এক নারীর বিয়ে হয়। পরে পটুয়াখালীর মজিদপুর গ্রামের একটি মসজিদে ইমামতি করার সময় ওই মসজিদের পাশের বাড়ির এক বিবাহিত নারীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, একপর্যায়ে ওই নারী তার স্বামী ও সংসার ছেড়ে তুহিনের সঙ্গে চলে যান। এরপর প্রায় সাত মাস আগে তারা বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে এসে বসবাস শুরু করেন। সেখানে বাংলাবাজার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব নেওয়ার পর মসজিদের পাশেই একটি বাসা ভাড়া নিয়ে ওই নারীকে সঙ্গে নিয়ে তুহিন বসবাস করছিলেন বলে জানা গেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। তাদের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আব্দুল্লাহ তুহিনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবদল নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

বাকেরগঞ্জে মসজিদের ইমামের বিরুদ্ধে অন্যের স্ত্রীর সঙ্গে বসবাসের অভিযোগ

আপলোড সময় : ১২:৩১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬