ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সিজারের সময় গজ রেখে সেলাই, ৫ মাস পর নারীর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এক নারীর পেটে গজ রেখে সেলাই করার অভিযোগ উঠেছে। অস্ত্রোপচারের প্রায় পাঁচ মাস পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে।

মৃত নারীর নাম বিথী আক্তার (২৫)। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের তমিজ উদ্দিন মৃধার পাড়ার রাকিবুল ইসলামের স্ত্রী। বিথী ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করেছিলেন। তার স্বামী রাকিবুল ইসলাম জানান, গত ৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়।

রাকিবুলের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা বিথীর পেটে গজ রেখে সেলাই করে দেন। তিনি বলেন, অস্ত্রোপচারের পর থেকেই বিথী নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং একপর্যায়ে তার অবস্থার অবনতি হলে প্রায় দুই মাস পর আবার অস্ত্রোপচার করা হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শরীফ ইসলাম বলেন, বিথীর মৃত্যু দুঃখজনক। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা জানান, বিথীর মৃত্যুর খবর পেয়ে তিনি রাজবাড়ীর জেলা প্রশাসকসহ তার বাড়িতে গিয়েছিলেন এবং পরিবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মানস কৃষ্ণ কুণ্ড জানান, বিথীর স্বামী গত ২৯ সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিনি বলেন, বিথীর পেটে গজ দেখতে পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত ৫ অক্টোবর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবদল নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

ফরিদপুরে সিজারের সময় গজ রেখে সেলাই, ৫ মাস পর নারীর মৃত্যু

আপলোড সময় : ১২:৪৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬