ঢাকা ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশমিকা ও বিজয়ের নতুন সিনেমা ‘রানাবালি’ মুক্তির আগে প্রেমের খুনসুটি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তাদের আসন্ন সিনেমা 'রানাবালি' মুক্তির আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে মিষ্টি রসায়ন ও খুনসুটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

সম্প্রতি রাশমিকা ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ শেয়ার করেন। সেখানে বিজয়ের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি লেখেন, ‘এটা ভাবতেই অবাক লাগে যে সে পুরোপুরি আমার। তবুও তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’

রাশমিকার এই পোস্টের জবাব দিয়েছেন বিজয়। তিনি লেখেন, ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারা জীবনের জন্য পেয়েছি।’

সিনেমায় বিজয় ‘রানাবালি’ চরিত্রে অভিনয় করছেন, যেখানে রাশমিকা তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মা চরিত্রে দেখা যাবে। সিনেমার পটভূমি ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের ঘটনা নিয়ে তৈরি।

আইএমডিবির তথ্য অনুযায়ী, সিনেমায় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন। ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা স্যার থিওডোর হেক্টর চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড ভসলো। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। 'রানাবালি' ২০২৬ সালের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের অভিযোগ, সরকারের ভেতরে আওয়ামী লীগের চক্র কাজ করছে

রাশমিকা ও বিজয়ের নতুন সিনেমা ‘রানাবালি’ মুক্তির আগে প্রেমের খুনসুটি

আপলোড সময় : ১২:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬