হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।
৬ অক্টোবর (মঙ্গলবার) জারি করা এক সরকারি আদেশে তার নিয়োগসংক্রান্ত পূর্বের আদেশ বাতিল করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ নভেম্বরের স্মারকের মাধ্যমে মঈনুল হাসান দুলালকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জিপি-সিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, অনলাইন জুয়া ও ক্যাসিনো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা রুবেল মিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মঈনুল হাসান দুলালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সুযোগ-সুবিধা গ্রহণের চেষ্টার অভিযোগ নিয়ে আলোচনা চলছে।
অতীতেও তিনি গাড়ি চুরি চক্রের মূল হোতা হিসেবে জেল-জরিমানা ভোগ করেছেন বলে জানা গেছে।
অনলাইন ডেক্স 

























