ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, মালপত্র লুটের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

পিরোজপুরের কাউখালীতে জেসমিন বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জেসমিন বেগম (৫০) ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের কোনো এক সময় জেসমিন বেগম একা ছিলেন। সকালে স্থানীয় এক কিশোর সুপারি পাড়তে গিয়ে ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরের পেছন দিয়ে গিয়ে খাটের ওপর গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এলাকাবাসীর প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। মালপত্র লুটপাটের সময় বাধা দেওয়া অথবা চিনে ফেলার কারণে জেসমিন বেগমকে হত্যা করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডি আলামত সংগ্রহ করেছে অপরাধীদের শনাক্ত করতে।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বিইআরসি

পিরোজপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, মালপত্র লুটের অভিযোগ

আপলোড সময় : ০২:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬