ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকা দুঃখজনক: গোলাম পরওয়ার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নিরাপত্তার চরম অবনতি ঘটেছে।

গোলাম পরওয়ার বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গণমাধ্যমের গাড়িতে হামলা, বাড়িঘরে ভাঙচুর এবং মানুষের ওপর আক্রমণের মতো ঘটনা ঘটছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি, যা জনগণের জন্য হাস্যকর।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা তার কাজ। কিন্তু বর্তমানে মন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।

গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানান, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, সরকারের ওপর জনগণের আস্থা হারানোর পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি অভিযোগ করেন, সরকার গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে ব্যর্থ হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মানুষ নিরাপদ বোধ করছে না। এছাড়া, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবির পাঁচ শিক্ষককে চাঁদা দাবির অভিযোগ, তদন্ত শুরু

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকা দুঃখজনক: গোলাম পরওয়ার

আপলোড সময় : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬