ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিএনপির ৪ নেতাকে হত্যার হুমকি, চিরকুটে লেখা ‘হত্যা করা হবে সময় ১৫ দিন’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে একটি খামের ভেতর পাওয়া চিরকুটে বিএনপির চার নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিরকুটে লাল কালিতে লেখা হয়েছে, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় চিরকুটটি পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিরকুটটি জব্দ করে। হুমকির শিকার নেতাদের মধ্যে রয়েছেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম ইউ আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং বিএনপি নেতা হেলাল হোসেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে বিএনপির কার্যালয় পরিষ্কার করছিলেন দলের কর্মী মোজাম্মেল হক মোজাম। এ সময় তিনি একটি খাম দেখতে পান। খামটি খুললে পলিথিনে মোড়ানো চিরকুটটি পাওয়া যায়। তবে কে বা কারা চিরকুটটি সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।

রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু জানান, চিঠিটি পেয়ে তারা থানায় খবর দেন। পুলিশ এসে চিঠিটি নিয়ে গেছে। তিনি বলেন, কেউ মশকরা করেছে কিনা, সেটিও খতিয়ে দেখা উচিত।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিরকুটটি জব্দ করেছে। ঘটনার পর থেকে ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৭১ বছর বয়সে হাফেজা হলেন মিশরের সানা আবদেল সাত্তার

জয়পুরহাটে বিএনপির ৪ নেতাকে হত্যার হুমকি, চিরকুটে লেখা ‘হত্যা করা হবে সময় ১৫ দিন’

আপলোড সময় : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬