ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে নেপালের ২ কোটি ডলার বন্যা সহায়তার আবেদন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জাতিসংঘে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা সহায়তায় ২ কোটি ডলার অনুদানের আহ্বান জানিয়েছেন। তিনি গত মাসের ভয়াবহ বন্যাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে শাহ বলেন, উষ্ণ হয়ে ওঠা জলবায়ু হিমালয় পরিবেশব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে, যা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াচ্ছে।

গত মাসের শেষ দিকে নেপাল-চীন সীমান্তের কাছে একটি হিমবাহসংক্রান্ত ধসের ফলে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ বিপর্যয় ঘটে, যাতে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত এবং প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি ডলার।

শাহ বলেন, নেপালের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ০.১ শতাংশেরও কম, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে দেশটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি ‘হিমালয়া ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম’ নামে একটি আঞ্চলিক উদ্যোগ গঠনের প্রস্তাব দেন।

নেপাল জাতিসংঘের লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে ২ কোটি ডলার সহায়তা চেয়েছে, যা ওই তহবিল থেকে একটি দেশের জন্য সর্বোচ্চ অর্থ। তবে এই অর্থ ক্ষতির তুলনায় খুবই কম। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র নেপালকে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিংগাইরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

জাতিসংঘে নেপালের ২ কোটি ডলার বন্যা সহায়তার আবেদন

আপলোড সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬