ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগকে দেশের শত্রু হিসেবে অভিহিত করলেন ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম ২৫ সেপ্টেম্বর শুক্রবার তার ফেসবুক অ্যাকাউন্টে সাবেক ও বর্তমান ছাত্রলীগকে দেশের শত্রু হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, ছাত্রলীগের সদস্যদের কোনো চাকরি বা সামাজিকতা হবে না।

শেখ তানভীর বারী হামীম তার পোস্টে উল্লেখ করেন, “ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত।” তবে তিনি কোন আনাসকে বোঝাচ্ছেন, তা স্পষ্ট করেননি।

তিনি আরও বলেন, “বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে যারা বিকৃত মনস্তাত্ত্বিকতার অধিকারী তাদের।” তানভীর বারী হামীম ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের সমালোচনা করে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তোলেন।

পোস্টে তিনি অতীতের রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, “অতীতে, ৭১-এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন। এবার কিন্তু আর মাফ হবে না।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগকে দেশের শত্রু হিসেবে অভিহিত করলেন ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী

আপলোড সময় : ০১:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬