ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের মন্তব্য: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো—সরকারের এমন বক্তব্য সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মেলে না। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, “সরকারি দল, যখন যে সরকারে থাকে, আইসাই বলে যে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো। আমি সংসদে কথাটা বলেছি, ওই আগটাকে বুঝলাম না, আর ভালোটাও দেখলাম না।” তিনি রাস্তায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার উদাহরণ তুলে ধরে সরকারের বক্তব্যের সমালোচনা করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “এখন তাকে দুষ্টু বানানোর চেষ্টা করা হচ্ছে। এটা দায়িত্ব এভয়েড করার চেষ্টা।” তিনি মাদক ও অস্ত্রের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করেন।

চাঁদাবাজির প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সিলেটে চাঁদাবাজি নেই—এমনটা বলা যাবে না। তিনি গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের ওপর চাপের বিষয়টি উল্লেখ করেন।

শফিকুর রহমান বৃহস্পতিবার সকালে সিলেটে পৌঁছান এবং সেখানে কয়েকটি দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

জামায়াত আমিরের মন্তব্য: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা

আপলোড সময় : ১২:২০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬