ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী সালাউদ্দিন তানভীরের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাহউদ্দিন তানভীর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে রিমান্ডের সময় শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, নির্যাতনের কথা প্রকাশ করলে তার পরিবারের সদস্যদের গুম করার হুমকি দেওয়া হয়েছে।

গাজী সালাহউদ্দিন বলেন, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে জেলে এবং রিমান্ডে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি জানান, রিমান্ডে তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দেওয়া হয় এবং শেখ হাসিনাকে কেন তাড়ানো হয়েছে, এমন প্রশ্ন করে নির্যাতন করা হয়।

তিনি অভিযোগ করেন, তাকে চিকিৎসার নামে অপচিকিৎসা দেওয়া হয়েছে, যার ফলে তিনি ঠিকমতো চলাচল করতে পারছেন না। গাজী সালাহউদ্দিন বলেন, কারাগারে তাকে অস্বাস্থ্যকর খাবার দেওয়া হতো এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পরও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়নি।

গাজী সালাহউদ্দিন আরও জানান, তাকে অসংখ্য ইনজেকশন দেওয়া হয়েছে, যার মধ্যে কিছু ইনজেকশন সম্পর্কে তিনি জানতেন না। তিনি বলেন, চিকিৎসার জন্য নেওয়ার সময় তার শরীরের অবস্থা খারাপ হয়ে যায় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এনসিপি থেকে অব্যাহতি পাওয়া এই নেতা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ১৫ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গাজী সালাউদ্দিন তানভীরের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ

আপলোড সময় : ০২:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬