ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাছিনা বেগম ওই এলাকার নূর শেখের স্ত্রী এবং বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন তিনি। বাড়িতে এসে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে স্থানীয় কয়েকজন মাছ ধরার টেমাই (ফাঁদ) আনতে গিয়ে কৃষি জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।

চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বখতিয়ার রহমান জানান, সকালে কয়েকজন মাছ ধরার টেমাই উঠাতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি সকাল ৮টার দিকে থানায় খবর দেন। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০১:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬