ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগর অগ্রণী ব্যাংকে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ক্যাশ অফিসার পলাতক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকদের অন্তত ১৪টি হিসাবের ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাশ অফিসার শরিফুজ্জামান সোহাগ কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক রয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে আমানত হারানোর আশঙ্কায় ব্যাংকের মূল ফটকে শত শত গ্রাহক ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাংক সূত্রে জানা গেছে, আজ দুপুরে এক নারী গ্রাহক ডিপিএস ও এফডিআরের টাকার খোঁজ নিতে ব্যাংকে আসলে জালিয়াতির ঘটনা সামনে আসে।

ভুক্তভোগী আমানতকারীদের অভিযোগ, ক্যাশ অফিসার শরিফুজ্জামান রশিদে স্বাক্ষর ও ব্যাংকের সিল দিয়ে ক্যাশ মেমো দিতেন, তবে সেই টাকা ব্যাংকের মূল ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করতেন।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক লিখিত অভিযোগ বা ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

শ্রীনগর অগ্রণী ব্যাংকে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ক্যাশ অফিসার পলাতক

আপলোড সময় : ০৯:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬