ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির ইয়ানবু বন্দরের নিরাপত্তায় সেনা পাঠাবে ফ্রান্স

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ফ্রান্স সৌদি আরবের ইয়ানবু বন্দর রক্ষায় সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ বন্দরে ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের তেল রপ্তানির বিকল্প পথ সুরক্ষায় ফ্রান্স সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এক টেলিভিশন সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি বলেন, ইয়ানবু বন্দর রক্ষায় ফ্রান্সের সামরিক সহায়তা পাঠানো হবে, তবে এর উদ্দেশ্য কোনো সংঘাতে জড়ানো নয়।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় লোহিত সাগর সৌদি আরবের তেল রপ্তানির প্রধান বিকল্প পথ হয়ে উঠেছে। সম্প্রতি ইয়ানবু বন্দরে হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

মাক্রোঁ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার সম্ভাবনাও উল্লেখ করেন। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র এ ধরনের নিষেধাজ্ঞা দেয়, তবে তা বিশ্ব ও মার্কিন অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে। তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ফ্রান্সে জ্বালানি পণ্যের দাম বাড়ার প্রেক্ষাপটে মাক্রোঁ নাগরিকদের আশ্বস্ত করে বলেন, আগামী শীতের জন্য পর্যাপ্ত গ্যাস ও তেলের মজুত রয়েছে এবং সরকার নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লঞ্চের ভাড়া বৃদ্ধি: নতুন প্রজ্ঞাপন জারি

সৌদির ইয়ানবু বন্দরের নিরাপত্তায় সেনা পাঠাবে ফ্রান্স

আপলোড সময় : ১২:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬