ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিশ্ব স্বপ্ন দেখা দিবস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ‘বিশ্ব স্বপ্ন দেখা দিবস’ পালিত হচ্ছে। দিবসটির সূচনা ঘটে ২০১২ সালে, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওজিওমা এগুয়াওয়ানওয়ের উদ্যোগে। এর মূল উদ্দেশ্য হলো মানুষ যেন নিজের স্বপ্নগুলোর দিকে মনোযোগী হয় এবং সেগুলো পূরণে সচেষ্ট হয়।

স্বপ্ন দেখা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। জেগে কিংবা ঘুমিয়ে, প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে। এই স্বপ্ন কখনও ব্যক্তিগত, কখনও সামাজিক, আবার কখনও বৈশ্বিক কল্যাণের প্রতিচ্ছবি হয়ে ওঠে। স্বপ্নের মাধ্যমে নতুন উদ্ভাবন এবং সৃজনশীলতার জন্ম হয়।

মার্টিন লুথার কিং জুনিয়র তার বিখ্যাত বক্তৃতা ‘আমার একটি স্বপ্ন আছে’ দিয়ে বর্ণবাদের অবসানের স্বপ্ন দেখেছিলেন। তিনি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করেছেন। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের একটি উক্তি রয়েছে, যেখানে তিনি বলেন, ‘স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।’

আজকের দিনে, স্বপ্ন দেখার গুরুত্ব সম্পর্কে চিন্তা করুন এবং আপনার স্বপ্নগুলোকে পূরণে কীভাবে কাজ করবেন, সেই লক্ষ্য নির্ধারণ করুন। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন এবং স্বপ্নের প্রতি যত্নবান হোন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মসংস্থান বাড়াতে সরকারের উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রী

আজ বিশ্ব স্বপ্ন দেখা দিবস

আপলোড সময় : ০১:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬