ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইকের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ তথ্য স্বীকার করেছে।

ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডেমোক্রেটিক সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে এক চিঠিতে এই তথ্য জানান। ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে সমুদ্রে যাত্রা শুরু করে এবং টানা ২৮৬ দিন সমুদ্রে অবস্থান করে।

জাহাজটিতে জীবনযাপনের পরিবেশের অবনতি এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযানের প্রেক্ষাপটে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

হাং কাও চিঠিতে জানান, লিংকনের মোতায়েন শুরুর পর স্ট্রাইক গ্রুপজুড়ে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। এর মধ্যে লিংকনের নাবিকদের পাশাপাশি অন্যান্য সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

আগস্টে প্রকাশিত প্রতিবেদনে নাবিকদের অবনতিশীল মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। হাং কাও জানান, নাবিকদের জন্য খাবারের প্রধান দুটি পদের পরিবর্তে একটি পদ করা হয়েছিল, যা দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার সক্ষমতা বজায় রাখার জন্য করা হয়েছিল।

এদিকে, নাবিকদের স্বাস্থ্য ও কল্যাণের বিষয়টি নৌবাহিনী এবং নৌবাহিনী সচিব গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

আপলোড সময় : ১২:০০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬