ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের স্বাগত, ১০০ ফুট লালগালিচায় ওয়াশিংটনে পৌঁছালেন শি জিনপিং

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বিমান উড়িয়ে ও ১০০ ফুট দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানিয়েছেন। এই ঘটনা ওয়াশিংটনে দুই নেতার তিন দিনের বৈঠকের সূচনা করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শি’কে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ট্রাম্প। এ সময় মার্কিন বিমানবাহিনীর ব্যান্ড সংগীত পরিবেশন করে। বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ও চীনের পতাকাও উড়ছিল।

২০১৫ সালের পর এটি শি’র প্রথম ওয়াশিংটন সফর। সফরের সময় দুই নেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক, রাষ্ট্রীয় নৈশভোজসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। আলোচনার বিষয়বস্তুতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইরান যুদ্ধ, তাইওয়ান এবং দুই দেশের বাণিজ্যিক যুদ্ধবিরতি বাড়ানোর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।

স্থানীয় সময় বুধবার বিকাল ৫টা ৩৯ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৩টা ৩৯ মিনিট) এয়ার চায়নার একটি উড়োজাহাজে করে ওয়াশিংটনে পৌঁছান শি। বিমান থেকে নামার পর চীনের প্রেসিডেন্ট ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

শি’র সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ক্যাই ছি, ভাইস প্রিমিয়ার হে লাইফেং, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্যান্য কর্মকর্তারা। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় প্রকাশিত এক বিবৃতিতে শি বলেছেন, চীনা জাতির মহান পুনর্জাগরণ বাস্তবায়ন এবং আমেরিকাকে মহান করে তোলার লক্ষ্য একে অপরকে শক্তিশালী করতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

ট্রাম্পের স্বাগত, ১০০ ফুট লালগালিচায় ওয়াশিংটনে পৌঁছালেন শি জিনপিং

আপলোড সময় : ১১:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬