ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মসংস্থান বাড়াতে সরকারের উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৪ নম্বর শালখুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন বলেছেন, সরকার শিক্ষিত বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি শিশুদের সুষম বিকাশে শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শালখুর ইউনিয়নে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে নানা ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষকে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, কৃষক দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং কৃষি খাতের উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরের পিপি কামরুল হাসানকে শোকজ, বিচারকের সাথে অসদাচরণের অভিযোগ

কর্মসংস্থান বাড়াতে সরকারের উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রী

আপলোড সময় : ০২:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬