ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল প্রজ্ঞাপন শিগগিরই আসছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় আসছেন। তবে এ সুবিধা কার্যকর করতে তাদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হতে পারে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ১ সেপ্টেম্বর তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলের আওতায় আনতে পৃথক গেজেট প্রকাশের বিষয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে মৌখিক আলোচনা হয়েছে। তবে এ আলোচনা এখনো আনুষ্ঠানিক কার্যক্রমে রূপ নেয়নি।

বর্তমানে দেশে ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল প্রজ্ঞাপন শিগগিরই আসছে

আপলোড সময় : ০৮:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬