ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড অভিনেতা মুশতাক খান মারা গেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

বলিউড ও হিন্দি টেলিভিশন জগতের বর্ষীয়ান অভিনেতা মুশতাক খান মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুম্বাইয়ে ফুসফুসের ক্যানসারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৬ বছর।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বি এন তিওয়ারি। মুশতাক খানের ব্যবসায়িক অংশীদার শিবম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শিবম জানান, মুশতাক খানের ফুসফুসে ক্যানসার ধরা পড়েছিল। চিকিৎসার পর তিনি কিছুদিন সুস্থ হয়ে উঠেছিলেন, তবে প্রায় আট দিন আগে ক্যানসার আবার ফিরে আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মুশতাক খান চার দশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি অধিকাংশ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করলেও তার অভিনয়শৈলী ও কমিক টাইমিংয়ের জন্য দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

১৯৮০ সালে ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রাজা’, ‘হেরা ফেরি’, ‘গদর: এক প্রেম কথা’, ‘জোড়ি নম্বর ১’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’ এবং ‘ও মাই গড!’সহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

বলিউড অভিনেতা মুশতাক খান মারা গেছেন

আপলোড সময় : ১১:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬