ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির ৭৬তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছা জানালেন বলিউড ও দক্ষিণী তারকারা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ও দক্ষিণী সিনেমার একাধিক তারকা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মোদির জন্মদিন উপলক্ষে তারকারা নিজেদের শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন।

শাহরুখ খান এক্সে দেওয়া পোস্টে মোদির সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন। তিনি প্রধানমন্ত্রীকে আরও শক্তি ও ইতিবাচকতা দেওয়ার প্রার্থনাও করেন। সালমান খান সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘জন্মদিন মুবারক হো, অনারেবল পিএম সাহাব।’

অক্ষয় কুমার মোদিকে মানুষের উপকার ও সেবার সঙ্গে যুক্ত করে শুভেচ্ছা জানান। অনিল কাপুরও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও শক্তি কামনা করেন। অন্যান্য তারকার মধ্যে রীতেশ দেশমুখ, কঙ্গনা রানাউত, শিল্পা শেঠি, জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, রাভিনা ট্যান্ডন, রাকেশ রোশন, কিরণ খের ও প্যারেশ রাওয়ালও শুভেচ্ছা জানিয়েছেন।

দক্ষিণী সিনেমার তারকারাও মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। মালয়ালম অভিনেতা মোহনলাল তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। তেলুগু অভিনেতা মহেশ বাবু মোদিকে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া নেতা হিসেবে উল্লেখ করেন।

মোদির জন্মদিন উপলক্ষে বিজেপি ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ নামে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির মাধ্যমে মোদির জনজীবনের ২৫ বছর পূর্তি পালনের কথা জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের লংমার্চে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খাঁনের

মোদির ৭৬তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছা জানালেন বলিউড ও দক্ষিণী তারকারা

আপলোড সময় : ০১:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬