ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না: হাইকোর্টের রায়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

হাইকোর্ট বলেছেন, কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের নির্দেশ ছাড়া ওই সাজা একই সঙ্গে চলার সুযোগ নেই। বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ রায় দিয়েছেন।

আদালত উল্লেখ করেছে, পৃথক মামলায় দণ্ড দেওয়ার সময় সাজা একই সঙ্গে চলবে, এমন নির্দেশনা না থাকলে একটি মামলার সাজা শেষ হওয়ার পর পরের মামলার সাজা কার্যকর হবে।

চট্টগ্রামের ব্যবসায়ী মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে চেক ডিজঅনারের ছয়টি পৃথক মামলায় দণ্ডিত হওয়ার পর তাকে কারাগারে আটকে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রুল খারিজ করে এ রায় দেওয়া হয়।

২০২৫ সালের ২৭ আগস্ট দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আদালত রিট আবেদনকারীকে দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

আদালত আরও বলেছে, ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী বিচার চলাকালে আসামি যে মামলায় কারাভোগ করেছেন, কেবল সেই মামলার সাজা থেকে সময় বাদ যাবে। অন্য মামলার সাজা কার্যকর হবে পরপর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরের হামলায় দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি জামায়াত আমিরের

একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না: হাইকোর্টের রায়

আপলোড সময় : ১২:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬