ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের মধ্যে কিছু সদস্য ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পুলিশের সদস্যদের শৃঙ্খলা ভঙ্গ করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না। তিনি ‘পানিশমেন্ট-রিওয়ার্ড’ নীতির কথা উল্লেখ করে বলেন, যারা দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে, দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিভাগীয় ব্যবস্থা ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এখন ‘জনগণের পুলিশ’ দেখতে চায়। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অগণতান্ত্রিক কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুলিশের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

মন্ত্রী সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের কথাও জানান। তিনি বলেন, আগামী সপ্তাহে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে, যা আধুনিক প্রযুক্তি ও ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সুবিধা নিয়ে কাজ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশের। তিনি পুলিশকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিষয়ে গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০১:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬