ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চবির আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, শিক্ষার্থীদের তালাবন্দী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে, প্রভোস্টের কক্ষ ও হল অফিসে তালা দিয়ে তারা এই দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আসন বণ্টনে অস্বচ্ছতা রয়েছে। তারা বলেন, প্রভোস্টের সঙ্গে হল সংসদের সমন্বয়হীনতা, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং উন্নয়নমূলক কাজে দীর্ঘসূত্রিতা রয়েছে। এছাড়া, জরুরি সংস্কারকাজ থমকে থাকার অভিযোগও তুলেছেন তারা।

হল সংসদের নেতৃবৃন্দ জানান, এসব সমস্যা সমাধানে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রভোস্ট দায়িত্ব পালনে অবহেলা করেন এবং হল সংসদের সঙ্গে সমন্বয় না করে এককভাবে সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে প্রভোস্ট ভেতরে থাকা অবস্থায় তার কক্ষ ও হল অফিসে তালা দেন তারা। হল সংসদের সাধারণ সম্পাদক বলেন, “শিক্ষার্থীদের কল্যাণেই আমাদের কাজ করতে হয়। শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগ চান।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিমান ও স্থাপনায় ব্যাপক ক্ষতি

চবির আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, শিক্ষার্থীদের তালাবন্দী

আপলোড সময় : ০৬:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬