ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ‘এএসকে প্রোপার্টিজ’ (ASK Properties)।

সকাল ৯টা ৩০ মিনিটে প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টায় নগরীর পিঁপড়া কনভেনশন সেন্টারের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শিরাজী ফেরদৌস ইমন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

সভায় বক্তারা সাংবাদিকতার গুরুত্ব ও দায়িত্বের ওপর আলোকপাত করেন। প্রধান অতিথি মাহফুজুর রহমান রিটন বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।” তিনি বরেন্দ্র প্রেসক্লাবের সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি আনন্দঘন ও প্রীতিপূর্ণ পরিবেশে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কাজীর দেউড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ পেশাদার ডাকাত গ্রেপ্তার

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ০৪:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬