কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মহিলা দলের নেতা-কর্মীরা অভিযোগ করেন, এমপি আমীর হামজা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তি করেছেন, যা গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
ঝাড়ু মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























