ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি ট্রাম্পের বক্তব্যে বিভ্রান্ত না হতে আহ্বান জানান। তিনি বলেন, ট্রাম্পের অবস্থান পরিবর্তন হয়েছে, যেখানে তিনি ‘আলোচনা নয়’ থেকে ‘আমরা কথা বলতে প্রস্তুত’ হয়ে গেছেন।

রেজায়ি আরও জানান, তেল ও প্রণালিগুলোকে ঘিরে পরিস্থিতির গুরুত্ব বদলে গেছে। তিনি বলেন, ট্রাম্প ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সামনে যা আসছে, তা ঠেকাতে পারবেন না।

তিনি স্পষ্ট করে বলেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। এর আগে, সোমবার ট্রাম্প বলেছিলেন, ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চায়।

ইরানের দাবি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালির অবরোধ প্রত্যাহারের বিষয়ে কোনো সমঝোতা হবে না। ফলে ট্রাম্পের আলোচনার আগ্রহের বিপরীতে তেহরানের কঠোর অবস্থান দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আপলোড সময় : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬