ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিমান ও স্থাপনায় ব্যাপক ক্ষতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। হামলার ফলে বহু ভবন ও স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পেন্টাগনের এক পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা ইন্সপেক্টর জেনারেলের প্রতিবেদনে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত কমে আসছে এবং সরবরাহ ব্যবস্থায় জট তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে অন্তত ১১ জন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং ৪১৭ জন আহত হয়েছেন। ইরানের হামলায় ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে অন্তত ছয়জন এবং সৌদি আরবে একজন নিহত হন।

যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির মধ্যে অন্তত ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন, এফ-১৫ই, এফ-৩৫এ, কেসি-১৩৫ এবং অন্যান্য যুদ্ধবিমান ও হেলিকপ্টার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

মার্কিন দূতাবাসের কার্যক্রম কুয়েত সিটিতে স্থগিত করা হয়েছে, যার ব্যয় প্রায় ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলার। রিয়াদে মার্কিন দূতাবাসে হামলায় প্রায় ১ কোটি ১৫ লাখ ডলার এবং দুবাইয়ে ১ লাখ ২০ হাজার ডলারের ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্ণীপুরে বিএনপি নেতার গোয়ালঘরে উদ্ধার হলো চুরি হওয়া গরু

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিমান ও স্থাপনায় ব্যাপক ক্ষতি

আপলোড সময় : ০৭:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬