ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনিসে হামলার পর কঠিন অভিজ্ঞতা শেয়ার করলেন আজমেরী হক বাঁধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে হামলার শিকার হওয়ার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের কঠিন অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে একটি পোস্টে এই অভিজ্ঞতা তুলে ধরেন।

বাঁধন জানান, এই যাত্রায় তাকে অপমান, হয়রানি এবং শারীরিকভাবে আক্রান্ত হওয়ার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, এই অভিজ্ঞতার মধ্য দিয়েই তিনি উপলব্ধি করেছেন যে, কখনো কখনো অপ্রত্যাশিত জায়গা থেকেই বড় সমর্থন আসে।

কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য তিনি বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাঁধন বলেন, ‘যখন আমার সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন ছিল, তখন আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন।’

তিনি আরও জানান, কিছু মানুষ যখন দূরে সরে গিয়েছিল, তখন এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিরা তার শক্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছিল। বাঁধন তার পাশে দাঁড়ানো, খোঁজ নেওয়া এবং দোয়া করা সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন বাঁধন। গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয় একটি পার্কে হামলার শিকার হন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১৩ বছরের অপরাজিত রাজত্ব অব্যাহত

ভেনিসে হামলার পর কঠিন অভিজ্ঞতা শেয়ার করলেন আজমেরী হক বাঁধন

আপলোড সময় : ১২:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬