তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে এবং ভুয়া তথ্যের কারণে সমাজে অস্থিরতা সৃষ্টি রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকতার স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ না হয়, সেই বিষয়টিও নতুন আইনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
তিনি বলেন, নতুন আইন প্রণয়নের পাশাপাশি এর অপব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
অনলাইন ডেক্স 
























