ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে বাসের সিট নিয়ে জুনিয়রকে থাপ্পড়, প্রক্টর অফিসে সমঝোতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার্থীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টর অফিসে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমঝোতা করা হয়।

৯ সেপ্টেম্বর (বুধবার) রাত আটটার বাসে কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার সময় এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীরা হলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরেফিন মেহেদী এবং লোক প্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসে বসাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

বাস থেকে নামার পর আরেফিন মেহেদী আবু বকরের পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় জানান। এ সময় আরেফিন তাকে থাপ্পড় দেয় বলে অভিযোগ করেন আবু বকর। পরে উভয়পক্ষের শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরেফিন পরে আবু বকরের কাছে ক্ষমা চাইতে গেলে উভয়ের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার পর উভয় শিক্ষার্থীকে প্রক্টর অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আলোচনার মাধ্যমে বিষয়টি সমঝোতায় মীমাংসা করা হয়। সহকারী প্রক্টর আবু বকর ছিদ্দিক মাসুম জানান, উভয় পক্ষই সুষ্ঠুভাবে বিষয়টির সমাধানে সম্মত হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মহাখালী টার্মিনালে সড়ক অবরোধে পরিবহন শ্রমিকরা, যানজট সৃষ্টি

কুবিতে বাসের সিট নিয়ে জুনিয়রকে থাপ্পড়, প্রক্টর অফিসে সমঝোতা

আপলোড সময় : ০৪:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬