ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনবরণে গানের কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৩ Time View

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত গানের কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দিয়ে এ দাবি জানায় সংগঠনটি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আলেম-ওলামা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ জনপদ। তারা জানায়, আগামী ১৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কওমি ছাত্র ঐক্য পরিষদ বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ আনন্দঘন হওয়া স্বাভাবিক, তবে এ ধরনের আয়োজন শিক্ষার পরিবেশ ও স্থানীয় ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।

স্মারকলিপিতে অতীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা উল্লেখ করে তারা উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের সদস্য ফুজায়েল আহমেদ খান বলেন, কনসার্টকে কেন্দ্র করে ৩০ জন মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ওবায়দুল হক কনসার্ট আয়োজনের বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তিনি জানান, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণের অন্তর্ভুক্ত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনবরণে গানের কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

আপলোড সময় : ০২:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬