কাজীর দেউড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি দক্ষিণ স্টেডিয়াম গেটসংলগ্ন COOPER’S দোকানের সামনে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন ব্যক্তি ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছে।
পুলিশের বিশেষ অভিযানের নেতৃত্ব দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ। অভিযানে চারজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আবুল কালাম (২২), মো. জাফর আহম্মেদ (২৬), সালাউদ্দিন (২৬) এবং মো. রবিউল হাসান জিহাদ (২৭)। পুলিশ জানিয়েছে, তারা সবাই পেশাদার ডাকাত দলের সদস্য।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৩, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় রুজু করা হয়েছে। গ্রেপ্তার চার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























