ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-রংপুর লংমার্চে গাজীপুর প্রশাসনের সহযোগিতা চাইল জামায়াত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর প্রশাসনের সহযোগিতা চেয়েছে।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পক্ষ থেকে একটি বার্তা গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পৌঁছে দেওয়া হয়।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সঙ্গে সাক্ষাৎ করে ওই বার্তা হস্তান্তর করেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চের জন্য প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হচ্ছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

লংমার্চকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হওয়ার জন্য প্রশাসন ও আয়োজকদের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করেন জামায়াত নেতারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

ঢাকা-রংপুর লংমার্চে গাজীপুর প্রশাসনের সহযোগিতা চাইল জামায়াত

আপলোড সময় : ১২:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬