বাংলা গানের জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে একক কনসার্ট 'মুনলাইট মেলোডিজ' নিয়ে আসছেন। এটি তার দীর্ঘ ক্যারিয়ারের পরবর্তী বড় পরিসরের কনসার্ট।
বাপ্পা মজুমদার ২০২২ সালে প্রথমবার একক কনসার্ট করেন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তার দ্বিতীয় শো অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাইয়ে তিনি একটি ছোট পরিসরের একক শোও করেছেন।
শিল্পী নিজেই গতকাল (১৩ সেপ্টেম্বর) রাতে কনসার্টের ঘোষণা দেন এবং পোস্টার প্রকাশ করে ভক্তদের তারিখটি মনে রাখতে বলেন। কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান।
এখনো কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়নি, তবে শিগগিরই তা শুরু হবে। টিকিটের মূল্য এবং অন্যান্য নিয়ম-শর্ত তখনই জানা যাবে। বাপ্পা মজুমদারের একক শো নিয়ে তার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
বাপ্পা মজুমদার ক্যারিয়ারের তিন দশক পেরিয়ে নিয়মিত গান প্রকাশ করে চলেছেন এবং কনসার্টের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে সখ্য বজায় রেখেছেন।
অনলাইন ডেক্স 
























