মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান না থাকলে মুসলিমরা পিছিয়ে পড়বে বলে সতর্ক করেছেন। তিনি জানান, এআই সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে মুসলিম সমাজ ‘পরাধীন’ হয়ে পড়তে পারে এবং নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে বাইরের শক্তির প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আনোয়ার বলেন, ধর্মীয় আলেমদের বর্তমান সময়ের ‘নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ’ বুঝতে হবে, যার মধ্যে আধুনিক প্রযুক্তি, নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত। তিনি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ রক্ষার ওপরও গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, মুসলিম সমাজকে নিশ্চিত করতে হবে যে প্রযুক্তির উন্নয়ন তাদের ‘ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ’ রক্ষা করে। আনোয়ার সতর্ক করেন যে, নতুন প্রযুক্তির মাধ্যমে কিছু মূল্যবোধ মুসলিম সমাজে প্রবেশ করতে পারে, যা তাদের ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতাকে দুর্বল করে দিতে পারে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা এর ঝুঁকি নিয়ে আলোচনা করলেও মুসলিম আলেম ও সমাজগুলো এআইয়ের চ্যালেঞ্জের দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। তিনি এআই নিয়ে আরও বেশি কাজ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, আনোয়ার ইব্রাহিম সম্প্রতি নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নেয়ার পর কেরালা সফরে যান, যেখানে তিনি ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন।
অনলাইন ডেক্স 






















