ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত লং মার্চের নামে লং ড্রাইভ করছে: রাশেদ খান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গ্যাস-বিদ্যুতের সংকট বর্তমানে জাতীয় সংকট হিসেবে দেখা দিয়েছে। এই সংকট সমাধানে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

রাশেদ খান অভিযোগ করেন, জামায়াত সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে। তিনি বলেন, জামায়াত ৯৬ সালের আন্দোলনের সময় আওয়ামী লীগের সঙ্গে ছিল, কিন্তু বর্তমানে তারা জ্বালানি সংকটকে পুঁজি করে আওয়ামী লীগকে বিক্ষোভ করার সাহস দিচ্ছে। জামায়াতের আমীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, লংমার্চের নামে লংড্রাইভ বন্ধ করতে হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ আর ফিরে আসবে না এবং শেখ হাসিনার মৃত্যুর পর তার পরিবারের কেউ দেশে ফিরিয়ে আনার মতো নেই। তিনি জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন।

সার সংকট ও কৃষকের ভোগান্তি প্রসঙ্গে রাশেদ খান জানান, দেশে কোনো সার সংকট নেই। তিনি দাবি করেন, ডিলাররা কৃত্রিমভাবে সার মজুদ করে সংকট সৃষ্টি করার চেষ্টা করছে। সরকার সার ব্যবসার সিস্টেম নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে এবং কৃষকদের ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ন্যাশনাল ব্যাংকের সংকট: পাঁচ বছরে ৬ এমডি বদল, গ্রাহকদের ভোগান্তি অব্যাহত

জামায়াত লং মার্চের নামে লং ড্রাইভ করছে: রাশেদ খান

আপলোড সময় : ০৩:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬