ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী কণ্ঠ দমাতে রক্তের হলি খেলেছে ফ্যাসিস্ট সরকার: রিজভী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী কণ্ঠ দমাতে রক্তের হলি খেলেছে। রবিবার দুপুরে ফেনী সদর উপজেলার ভোরবাজার ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ফরহাদ নগর ইউনিয়নের জগৎ জীবনপুর গ্রামে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া উপহারের বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিএনপির হাজারো নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র ও অসহায় মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে। রিজভী বলেন, প্রতিবাদ করলেই গুম খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীতে সরকারবিরোধী হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। হারুনের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগের কথা উল্লেখ করেন রিজভী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিহত হারুনুর রশিদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেনিস চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার জয়, গোল্ডেন লায়ন পেলেন মে এল-তুকি

বিরোধী কণ্ঠ দমাতে রক্তের হলি খেলেছে ফ্যাসিস্ট সরকার: রিজভী

আপলোড সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬